মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৩৪
- নামাযের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭৩৪। হযরত হাকীম ইবনে হিযাম (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে, কবিতা আবৃত্তি করতে এবং অন্যান্য শাস্তি কার্যকর করতে নিষেধ করেছেন। আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُسْتَقَادَ فِي الْمَسْجِدِ وَأَنْ يُنْشَدَ فِيهِ الْأَشْعَارُ وَأَنْ تُقَامَ فِيهِ الْحُدُودُ. رَوَاهُ أَبُو دَاوُدَ فِي سُنَنِهِ وَصَاحِبُ جَامِعِ الْأُصُولِ فِيهِ عَنْ حَكِيمٍ
হাদীসের ব্যাখ্যা:
যেসব কাজ জায়িয হলেও আল্লাহর ইবাদত ও দীনের সাথে সম্পর্কহীন (যেমন, ব্যবসা বা বিনোদনমূলক অথবা কাব্য ও সাহিত্য মজলিস) এহেন কাজের জন্যও মসজিদ ব্যবহার না করা চাই। মসজিদে কবিতাবাজি ও ক্রয়-বিক্রয় নিষেধের এটাই হচ্ছে ভিত্তি। হাদীসের শেষাংশ জুমু'আর দিনের যে বিষয় রয়েছে তার মর্ম হচ্ছে এই যে, যে ব্যক্তি জুমু'আর দিন সালাত আদায়ের উদ্দেশ্যে প্রথম ওয়াক্তেই মসজিদে আসে (যে বিষয়ে হাদীসে বিশেষভাবে অনুপ্রাণিত করা হয়েছে) সে যেন একাগ্রতার সাথে ইবাদাতে মশগুল থাকে এবং মসজিদে বৃত্তাকারে গোল হয়ে না বসে। আল্লাহ্ তা'আলা সর্বজ্ঞ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)