মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৪৬
- নামাযের অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতে ক্বিরাআতের বর্ণনা
৮৪৬। হযরত আবু যুহাইর নুমাইরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার আমরা রাত্রে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হয়ে এমন এক ব্যক্তির নিকট গেলাম, যে (নামাযের মধ্যে) আল্লাহর দরবারে অত্যন্ত বিনীতভাবে দোয়া পেশ করছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, লোকটি নিজের জন্য বেহেশত নির্ধারিত করে নিল, যদি সে সীল মোহর লাগায়। তখন লোকদের মধ্য হতে এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! কিসের দ্বারা মোহর লাগাবে? তিনি বললেন, আমীন দ্বারা । -আবু দাউদ
كتاب الصلاة
وَعَن أبي زُهَيْر النميري قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتِ يَوْمٍ فَأَتَيْنَا عَلَى رَجُلٍ قَدْ أَلَحَّ فِي الْمَسْأَلَةِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

أَوْجَبَ إِنْ خَتَمَ . فَقَالَ: رَجُلٌ مِنَ الْقَوْمِ: بِأَيِّ شَيْءٍ يَخْتِمُ؟ قَالَ: «بآمين» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান