মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৬৭
- নামাযের অধ্যায়
১২. তৃতীয় অনুচ্ছেদ - সালাতে ক্বিরাআতের বর্ণনা
৮৬৭। হযরত আব্দুল্লাহ ইবনে ওতবাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) মাগরিবের নামাযে সূরা হামীম আদ্দুখান পাঠ করেছিলেন। -নাসায়ী
كتاب الصلاة
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ قَالَ: قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْمَغْرِبِ بِ (حم الدُّخَانِ)

رَوَاهُ النَّسَائِيّ مُرْسلا

হাদীসের ব্যাখ্যা:

কখনো কখনো রাসূলুল্লাহ ﷺ মাগরিবের সালাতে দীর্ঘ দীর্ঘ সূরা পাঠ করেছেন। কিন্তু তিনি বেশির ভাগ সময় মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। তাই অধিকাংশ আলিমের মতে, যেসব হাদীসে রাসূলুল্লাহ ﷺ কর্তৃক মাগরিবের সালাতে দীর্ঘ সূরা পাঠের বিষয় উদ্ধৃত হয়েছে তা ছিল মূলতঃ ঘটনাচক্রের ব্যাপার। তাঁর সাধারণ আমল অনুযায়ী তিনি মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। যেমন হযরত উমার (রা) কর্তৃক হযরত আবূ মূসা আশ'আরী (রা)-এর উদ্দেশ্যে লেখা চিঠি থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান