মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯০৪
- নামাযের অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৯০৪। হযরত তালক ইবনে আলী হানাফী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ পাক সেই বান্দার নামাযের প্রতি সুনজরে তাকাবেন না, যে নামাযের রুকূ এবং সিজদায় পিঠ সোজা রাখে না। -আহমদ
كتاب الصلاة
وَعَن طلق بن عَليّ الْحَنَفِيّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى صَلَاةِ عَبْدٍ لَا يُقِيمُ فِيهَا صُلْبَهُ بَيْنَ ركوعها وسجودها» . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

মুসল্লীর সালাতের প্রতি আল্লাহর দৃষ্টি না দেওয়ার অর্থ হচ্ছে এই যে, এ ধরনের সালাত তাঁর কাছে গ্রহণযোগ্য নয়। নতুবা আসমান-যমীনে এখন কোন বস্তু নেই যা তার দৃষ্টি সীমার অগোচরে রয়েছে। উপরিউক্ত হাদীসটিতে রাসূলুল্লাহ ﷺ সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন: যে ব্যক্তি যথা নিয়মে রুকূ ও সিজদা আদায় করে না তার সালাত গ্রহণ করা হবে না- এটাই হচ্ছে হাদীসের মূল দিক নির্দেশনা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান