মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯২৩
- নামাযের অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নাবী (ﷺ)-এর ওপর দরূদ পাঠ ও তার মর্যাদা
৯২৩। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, কিয়ামতে আমার অধিক নিকটবর্তী সে-ই হবে, যে আমার উপর বেশী দরূদ পাঠ করবে। -তিরমিযী
كتاب الصلاة
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَلَاة» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ ঈমান ও ঈমানদার সুলভ জীবনের সকল বুনিয়াদী শর্ত পূরণের সাথে সাথে যে উম্মতী আমার প্রতি যতবেশি দরূদ ও সালাম প্রেরণ করবে, কিয়ামতের দিন সে ব্যক্তি তত অধিক ও খাস নৈকট্যের অধিকারী হবে। আল্লাহ তা'আলা এ দৌলত হাসিলের সৌভাগ্য অর্জনের তাওফীক দান করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান