মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৬৯
- নামাযের অধ্যায়
২৩. দ্বিতীয় অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৬৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আরকাম (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যখন নামাযের তকবীর বলা হয় আর তোমাদের কেহ পায়খানা-প্রস্রাবের হাজত অনুভব করে, তখন সে যেন প্রথমে পায়খানা-প্রস্রাবের হাজত সারিয়া লয়। — তিরমিযী। মালেক, আবু দাউদ ও নাসায়ী উহার অনুরূপ।
كتاب الصلاة
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَرْقَمَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ وَوَجَدَ أَحَدُكُمُ الْخَلَاءَ فَلْيَبْدَأْ بِالْخَلَاءِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَرَوَى مَالِكٌ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ نَحوه

হাদীসের ব্যাখ্যা:

বিভিন্ন হাদীসে প্রবল বাতাস, বৃষ্টি, প্রচণ্ড শীত, পানাহার এবং পেশাব পায়খানার বেগের সময় জামা'আতের সালাত আদায় করতে না পারায় একাকী সালাত আদায়ের যে অনুমতি দেওয়া হয়েছে, এতে একথা পরিষ্কার বুঝা যাচ্ছে যে, ইসলাম মানুষের অপারগতার বিষয়টি বিবেচনায় রেখেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান