মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১০১
- নামাযের অধ্যায়
২৪. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১১০১। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) বলিলেনঃ প্রথম ছফের প্রতি আল্লাহ্ ও তাঁহার ফিরিশতাগণের 'সালাত' হউক। ইহা শুনিয়া সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! দ্বিতীয় ছফের প্রতিও (এইরূপ দো'আ হউক)। তিনি বলিলেন, প্রথম ছফের প্রতি আল্লাহ্ ও তাঁহার ফিরিশতাগণের 'সালাত' হউক। সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! দ্বিতীয় ছফের প্রতিও। তিনি বলিলেন, প্রথম ছফের প্রতি আল্লাহ্ ও তাঁহার ফিরিশতাগণের 'সালাত' হউক। সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ দ্বিতীয় ছফের প্রতিও। তিনি বলিলেন, হ্যাঁ, দ্বিতীয় ছফের প্রতিও।
রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলিলেন, তোমরা তোমাদের ছফ সোজা করিবে, তোমাদের বাহুমূলসমূহকে একে অন্যের সহিত সমপর্যায়ে রাখিবে এবং তোমাদের ভাইদের হাতে উহাদিগকে নরম রাখিবে অর্থাৎ, তাহারা মিলাইতে চাহিলে মিলিয়া যাইবে, আর তোমাদের মধ্যকার ফাঁকসমূহকে পূর্ণ করিবে। কেননা, শয়তান তোমাদের মধ্যে প্রবেশ করে ছোট কাল ভেড়ার বাচ্চার ন্যায়। – আহমদ
রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলিলেন, তোমরা তোমাদের ছফ সোজা করিবে, তোমাদের বাহুমূলসমূহকে একে অন্যের সহিত সমপর্যায়ে রাখিবে এবং তোমাদের ভাইদের হাতে উহাদিগকে নরম রাখিবে অর্থাৎ, তাহারা মিলাইতে চাহিলে মিলিয়া যাইবে, আর তোমাদের মধ্যকার ফাঁকসমূহকে পূর্ণ করিবে। কেননা, শয়তান তোমাদের মধ্যে প্রবেশ করে ছোট কাল ভেড়ার বাচ্চার ন্যায়। – আহমদ
كتاب الصلاة
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْأَوَّلِ» قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَعَلَى الثَّانِي قَالَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْأَوَّلِ» قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَعَلَى الثَّانِي قَالَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْأَوَّلِ» قَالُوا يَا رَسُولَ الله وعَلى الثَّانِي؟ قَالَ: «وعَلى الثَّانِي» قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَوُّوا صُفُوفَكُمْ وَحَاذُوا بَيْنَ مَنَاكِبِكُمْ وَلِينُوا فِي أَيْدِي إِخْوَانِكُمْ وَسُدُّوا الْخَلَلَ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ بَيْنَكُمْ بِمَنْزِلَةِ الْحَذَفِ» يَعْنِي أَوْلَادَ الضَّأْنِ الصِّغَارِ. رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস থেকে জানা যায় যে, আল্লাহর বিশেষ রহমত এবং ফিরিশতাদের দু'আ বিশেষত প্রথম সারির লোকদের জন্য বরাদ্দ। দ্বিতীয় সারির লোকেরা এ সকল ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হলেও মর্যাদার দিক থেকে অনেক পেছনে। মোদ্দাকথা, আমাদের দৃষ্টিতে প্রথম ও দ্বিতীয় সারির মধ্যে রয়েছে যৎসামান্য ব্যবধান, কিন্তু আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে দুই সারির মধ্যে রয়েছে বিরাট ব্যবধান। এজন্য আল্লাহর রহমত প্রত্যাশীদের যথাসম্ভব প্রথম সারিতে স্থান নেয়ার চেষ্টা করা উচিত। এর অনিবার্য দাবি হচ্ছে, প্রথম ওয়াক্তে মসজিদে উপস্থিত হওয়া। বুখারী ও মুসলিমের এক হাদীসে আছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: লোকেরা যদি জানত প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি (পরিমাণ সাওয়াব) আছে, তাহলে তা অর্জন করার জন্য তারা প্রয়োজন হলে অবশ্যই লটারী করত। আল্লাহ্ এসব হাকীকতের উপর বিশ্বাস স্থাপনের তাওফীক দিন। আমীন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)