মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৬১
- নামাযের অধ্যায়
৩০. প্রথম অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৬১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর পরে যে পর্যন্ত না আপন ঘরে ফিরিতেন কোন নামায পড়িতেন না।
অতঃপর আপন ঘরেই তিনি দুই রাকআত নামায় পড়িতেন। মোত্তাঃ
كتاب الصلاة
بَابُ السُّنَنِ وَقَضَائِلِهَا
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ فَيُصَلِّي رَكْعَتَيْنِ فِي بَيته

হাদীসের ব্যাখ্যা:

হাদীস গ্রন্থসমূহে জুমু'আর ফরযের পর যে সব সুন্নাত সালাতের বিবরণ এসেছে তার মধ্যে দুই রাক'আত, চার রাক'আত ও ছয় রাক'আতের বর্ণনা রয়েছে। ইমাম তিরমিযী (র) স্বয়ং আবদুল্লাহ্ ইবনে উমর (রা) সম্পর্কে বর্ণনা করেছেন যে, তিনি জুমু'আর ফরয সালাতের পর দুই রাক'আত, চার রাক'আত আবার কখনো ছয় রাক'আত সালাত আদায় করতেন। তাই বিশেষজ্ঞ আলিমগণ প্রনিধানযোগ্য বিষয় নিরূপণের ক্ষেত্রে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কোন কোন মনীষী দুই রাক'আতকে, কোন কোন মনীষী চার রাকা'আতকে আবার কেউ কেউ ছয় রাক'আতকে অগ্রাধিকার দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)