মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৭০
- নামাযের অধ্যায়
৩০. দ্বিতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৭০। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ অনুগ্রহ বর্ষণ করুন তাহার প্রতি, যে ব্যক্তি আছরের পূর্বে চারি রাকআত নামায পড়িয়াছে। — আহমদ, তিরমিযী ও আবু দাউদ
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ امْرَءًا صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

আসরের ফরয সালাতের পূর্বে চার রাক'আত নফল আদায়ের প্রতি এই হচ্ছে নবী ﷺ-এর অনুপ্রেরণামূলক ঘোষণা এবং এ ব্যাপারে তাঁর আমলেরও বর্ণনা আছে। উল্লেখ্য, আসরের পূর্বে দুই রাক'আত নফল সালাত আদায়ের ব্যাপারও তাঁর থেকে প্রমাণিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান