মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৬৪
- নামাযের অধ্যায়
৪৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৬৪। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করিয়াছেন, আমরা যেন শিং ভাঙ্গা ও কান কাটা পশু দ্বারা কোরবানী না করি। —ইবনে মাজাহ্
كتاب الصلاة
وَعَنْ عَلِيٍّ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَن نضحي بأعضب الْقرن وَالْأُذن. رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

কুরবানী মুলতঃ বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে এক প্রকার নযরানা। তাই সাধ্যানুসারে ভাল পশু কুরবানী করা উচিত। খোড়া, অন্ধ, কান বিহীন, রুগ্ন, দুর্বল, জীর্ণ-শীর্ণ, ভাঙ্গা শিং বিশিষ্ট এবং কানছেঁড়া পশু আল্লাহর উদ্দেশ্যে কুরবানী করা উচিত নয়। কুরআন মাজীদে তাই ইরশাদ হয়েছে: لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ "তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভকরবে না।" (৩, সূরা আলে ইমরান: ৯২)
এটাই কুরবানী সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর নির্দেশনার প্রাণশক্তি ও বিশেষ উদ্দেশ্যে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান