মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৯০৬
- যাকাতের অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯০৬। হযরত আবু বারযা আসলামী (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি বলিলাম, হে আল্লাহর নবী আমাকে এমন একটি বিষয় শিক্ষা দিন যাহা দ্বারা আমি উপকৃত হইতে পারি! হুযূর (ছাঃ) বলিলেনঃ তবে তুমি মুসলমানদের পথ হইতে কষ্টদায়ক জিনিস দূর করিবে। — মুসলিম
كتاب الزكاة
بَابُ فَضْلِ الصَّدَقَةِ
وَعَنْ أَبِي بَرْزَةَ قَالَ: قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَنْتَفِعْ بِهِ قَالَ: «اعْزِلِ الْأَذَى عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ» . رَوَاهُ مُسْلِمٌ
وَسَنَذْكُرُ حَدِيث عدي ابْن حَاتِمٍ: «اتَّقُوا النَّارَ» فِي بَابِ عَلَامَاتِ النُّبُوَّةِ
وَسَنَذْكُرُ حَدِيث عدي ابْن حَاتِمٍ: «اتَّقُوا النَّارَ» فِي بَابِ عَلَامَاتِ النُّبُوَّةِ
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ এখানে প্রার্থনাকারীর উদ্দেশ্য ছিল এমন কোন বিষয় সম্পর্কে প্রার্থনা করা, যা তার কর্মক্ষমতার অন্তর্ভুক্ত। কেননা এই নেক আমল দ্বারাই লাভবান হওয়া যেতে পারে। নেক আমল যতই উত্তম হোক না কেন, যদি তদনুযায়ী আমল করা না হয় তবে তাতে কোন লাভ নেই। রাসূল (সা.) তাকে এমন সহজসাধ্য আমলের শিক্ষা দিলেন যা তার দ্বারা সহজে আদায় হতে পারে এবং বিশ্ববাসীর জন্যও তা' সহজসাধ্য হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ তারজুমানুস সুন্নাহ (মাওলানা বদরে আলম মিরাঠী রহ.)