মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৯০৯
- যাকাতের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯০৯। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দান আল্লাহ্ তা'আলার রোষ প্রশমিত করে এবং মন্দ-মৃত্যু রোধ করে। —তিরমিযী
كتاب الزكاة
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السَّوْءِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

যেভাবে দুনিয়ার সবকিছুর মধ্যে- এমনকি গাছের শিকড় ও পাতার মধ্যে বিশেষ প্রভাব ও ক্রিয়া থাকে, তেমনিভাবে মানুষের ভাল-মন্দ কর্মসমূহেরও বিশেষ ক্রিয়া ও শক্তি থাকে- যা নবী-রাসূলদের মাধ্যমেই জানা যায়। এ হাদীসে সদাকা ও দান-খয়রাতের দু'টি প্রতিক্রিয়া বর্ণনা করা হয়েছেঃ (১) যদি বান্দার কোন পদস্খলন ও পাপের কারণে আল্লাহর ক্রোধ তার প্রতি ছুটে আসতে চায়, তাহলে সদাকা এ ক্রোধের আগুনকে নিভিয়ে দেয় এবং বান্দা এ কারণে আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির স্থলে তাঁর সন্তুষ্টি ও দয়ার অধিকারী হয়ে যায়। (২) সদাকা মন্দ-মৃত্যু থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। (অর্থাৎ, সদাকার কারণে তার জীবনের সমাপ্তি ভাল অবস্থায়- ঈমানের সাথে হয়।) দ্বিতীয় অর্থ এও হতে পারে যে, এটা ঐ ধরনের মৃত্যু থেকে বাঁচিয়ে রাখে- যাকে দুনিয়ায় অপমৃত্যু মনে করা হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান