মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১২৫
- কুরআনের ফাযাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২১২৫। ’আব্দুল্লাহ ইবনু মাস্’উদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রাতে সূরা আল বাকারার শেষ দু’টি আয়াত,পড়ে, সেটাই তার জন্য যথেষ্ট হবে। বুখারী, মুসলিম
كتاب فضائل القرآن
اَلْفَصْلُ الْأَوَّلُ
وَعَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْآيَتَانِ مِنْ آخَرِ سُورَة الْبَقَرَة من قَرَأَ بهما فِي لَيْلَة كفتاه»

হাদীসের ব্যাখ্যা:

১. শেষ দুই আয়াত – ইহাতে বুঝা গেল যে, আয়াতসমূহ নাযিল হওয়ার সাথে সাথেই ঠিক হইয়া গিয়াছিল যে, উহা কোন্ সূরায় কোন্ আয়াতের আগে বা পরে বসিবে। (বিস্তারিত বিবরণ ২১১৮ নং হাদীসে দেখুন।)

২. হাদীসের অর্থ বাহ্যত এই যে, সূরা বাকারার এই আখেরী দু'খানা আয়াত যে ব্যক্তি রাতের বেলা তিলাওয়াত করবে সে ব্যক্তি আল্লাহ চাহেতো সকল বিপদ-আপদ থেকে হিফাযতে থাকবে।

দ্বিতীয় আরেকটি অর্থ এও হতে পারে যে, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদে কেবল এ দু'খানা আয়াতই পড়ে নেয়, তবে তার জন্যে তাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সর্বজ্ঞ।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান