মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৬২
- কুরআনের ফাযাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৬২। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে জুহফা ও আবওয়ার মধ্যবর্তী এলাকায় চলিতেছিলাম, এমন সময় আমাদিগকে প্রবল ঝড় ও ঘোর অন্ধকার ঢাকিয়া ফেলিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক্ ও সূরা কুল আউযু বিরাব্বিন নাস দ্বারা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতে লাগিলেন এবং বলিলেনঃ হে ওকবা ! উহাদের দ্বারা আল্লাহর আশ্রয় প্রার্থনা কর! কেননা, উহাদের ন্যায় কোন সূরা দ্বারা কোন প্রার্থনাকারীই আশ্রয় প্রার্থনা করিতে পারে নাই। –আবু দাউদ
كتاب فضائل القرآن
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: بَيْنَا أَنَا سير مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْجُحْفَةِ وَالْأَبْوَاءِ إِذْ غَشِيَتْنَا رِيحٌ وَظُلْمَةٌ شَدِيدَةٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ ب (أعوذ بِرَبّ الفلق)

و (أعوذ بِرَبِّ النَّاسِ)

وَيَقُولُ: «يَا عُقْبَةُ تَعَوَّذْ بِهِمَا فَمَا تَعَوَّذَ مُتَعَوِّذٌ بِمِثْلِهِمَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের দ্বারা বুঝা গেল যে, কোন বিপদ-আপদ বা দুর্যোগ দেখা দিলে মুআব্বিযাতায়ন অর্থাৎ কুল আউযু বি-রাব্বিল ফালাক ও কুল আউযু বি-রাব্বিন্ নাস পড়ে আল্লাহর তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করা উচিত। এর চাইতে উত্তম তো বটেই, এমনকি এর সমকক্ষ কোন দু'আ এ মর্মের দ্বিতীয়টি নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান