মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৭৮
- কুরআনের ফাযাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২১৭৮। (সাহাবী) হযরত মা'কেল ইবনে ইয়াসার মুযানী (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে শুধু আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে 'সূরা ইয়াসীন' পড়িবে, তাহার পূর্ববর্তী (সগীরা) গোনাহসমূহ মাফ করা হইবে, সুতরাং তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের নিকট উহা পড়িবে। —বায়হাকী শোআবুল ঈমানে
كتاب فضائل القرآن
وَعَن معقل بن يسَار الْمُزنِيّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَرَأَ (يس)
ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ تَعَالَى غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنبه فاقرؤوها عِنْدَ مَوْتَاكُمْ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ تَعَالَى غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنبه فاقرؤوها عِنْدَ مَوْتَاكُمْ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
হাদীসের ব্যাখ্যা:
১. মৃত ব্যক্তি অর্থে এখানে মৃত্যু আসন্ন ব্যক্তি অথবা বাস্তবে মৃত ব্যক্তি উভয়ই হইতে পারে।
২. এই হাদীসে মৃত ব্যক্তিদের কাছে সূরা ইয়াসীন পাঠ করার যে কথা বলা হয়েছে, এর মর্ম বাহ্যত এই যে, মুমূর্ষু ব্যক্তিদের কাছে তাদের অন্তিম সময়ে এটা পড়া হবে। অধিকাংশ আলেমগণ এ অর্থই বুঝেছেন এবং এজন্য এ প্রচলনই রয়েছে। কিন্তু দ্বিতীয় আরেকটি অর্থ এও হতে পারে যে, মৃত ব্যক্তিদের কবরের পাশে তোমরা এ সূরা পাঠ কর, যাতে এটা তাদের মাগফেরাতের ওসীলা হয়ে যায়।

২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)