মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৮৪
- কুরআনের ফাযাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২১৮৪। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তোমাদের মধ্যে কেহ কি প্রত্যহ হাযার আয়াত পড়িতে পারে না ? সাহাবীগণ বলিলেন, কে প্রত্যহ হাযার আয়াত পড়িতে পারিবে? তখন তিনি বলিলেন, তবে কি তোমাদের কেহ প্রত্যহ সূরা 'আলহা-কুমুততাকাছুর' পড়িতে পারে না ? —বায়হাকী শো'আবুল ঈমানে
كتاب فضائل القرآن
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا يَسْتَطِيعُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ أَلْفَ آيَةٍ فِي كُلِّ يَوْمٍ؟» قَالُوا: وَمَنْ يَسْتَطِيعُ أَنْ يَقْرَأَ أَلْفَ آيَةٍ فِي كل يَوْم؟ قَالَ: أَمَا يَسْتَطِيعُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ: (أَلْهَاكُمُ التكاثر)

؟)

رَوَاهُ الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদের এমন কিছু ছোট ছোট সূরা রয়েছে যে, এগুলো নিজ বিষয়বস্তু ও মর্মবাণীর দিক দিয়ে শত শত অথবা হাজার হাজার আয়াতের সমান। সূরা তাকাছুরও এ ধরনের একটি সূরা। এতে দুনিয়া-পূজা ও আখেরাত বিস্মৃতির উপর জোর আঘাত হানা হয়েছে এবং আখেরাতের হিসাব-নিকাশ ও জাহান্নামের আযাবের আলোচনা এভাবে করা হয়েছে যে, যদি অন্তর একেবারে মরে না গিয়ে থাকে, তাহলে এতে চিন্তা ও সচেতনতা সৃষ্টি হওয়া অনিবার্য। এই হাদীসে রাসূলুল্লাহ ﷺ সম্ভবত এ দৃষ্টিকোণ থেকেই এটা পাঠ করাকে হাজার আয়াত পাঠ করার সমান বলেছেন। কোন কোন হাদীসে অন্যান্য যেসব ছোট ছোট সূরাকে 'কুরআনের অর্ধেক' অথবা 'কুরআনের এক তৃতীয়াংশ' অথবা 'কুরআনের এক চতুর্থাংশ' বলা হয়েছে, সেগুলোর ব্যাপারেও এমনটিই বুঝে নেওয়া চাই। আর এটাও সম্ভব যে, এগুলোর তেলাওয়াতের সওয়াবও এ হিসাবেই বেশী দেওয়া হবে। কেননা, আল্লাহর ভাণ্ডার আমাদের ধারণা ও কল্পনার চেয়ে অনেক অনেক বড়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান