মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৩২
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ (যিকির বা এবাদতসমূহের মধ্যে) আল্লাহর নিকট দোআ অপেক্ষা কোন জিনিসই অধিক সম্মানিত নহে। – তিরমিযী ও ইবনে মাজাহ্ তিরমিযী বলেন, হাদীসটি হাসান ও গরীব।
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ مِنَ الدُّعَاءِ»

হাদীসের ব্যাখ্যা:

যখন জানা গেল যে, দু'আ ইবাদতের মগজ ও সারনির্যাস এবং ইবাদতই মানব সৃষ্টির আসল উদ্দেশ্য, তখন স্বতঃসিদ্ধভাবে সাব্যস্ত হয়ে গেল যে, মানুষের আমল সমূহের মধ্যে এবং তার হালসমূহের মধ্যে দু'আই সর্বোত্তম এবং সবচাইতে মূল্যবান। আল্লাহর রহমত ও করুণা দৃষ্টি আকর্ষণের সর্বাধিক ক্ষমতা এরই মধ্যে নিহিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান