মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৩৪
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩৪। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দো'আ উপকার করে যে বিপদ নাযিল হইয়াছে সে সম্পর্কে এবং যাহা নাযিল হয় নাই সে সম্পর্কে। সুতরাং আল্লাহর বান্দাগণ! তোমরা দো'আ করিবে। —তিরমিযী।
كتاب الدعوات
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الدُّعَاءَ يَنْفَعُ مِمَّا نَزَلَ وَمِمَّا لَمْ يَنْزِلْ فَعَلَيْكُمْ عِبَادَ اللَّهِ بِالدُّعَاءِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

এর মর্ম হচ্ছে, যে সমস্ত বালা-মুসীবত এখনো নাযিল হয়নি, কেবল এগুলোর আশঙ্কা বা সন্দেহই রয়েছে, সেগুলো থেকে হিফাযতের জন্যও আল্লাহর কাছে দু'আ করা চাই। ইনশাআল্লাহ তাতে ফায়দা হবে। আর যে বালা-মুসীবত ইতিমধ্যেই নাযিল হয়ে গেছে তা প্রতিরোধের জন্যেও যদি দু'আ করা হয় ইনশাআল্লাহ তাও উপকারে আসবে এবং আল্লাহ তা'আলা তা দূর করে দিয়ে আফিয়াত দান করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান