মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৩৮
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে আল্লাহর নিকট কিছু চাহে না, আল্লাহ্ তাঁহার উপর রাগ করেন। —তিরমিযী
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَسْأَلِ اللَّهَ يغضبْ عَلَيْهِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
১. শব্দ দ্বারা চাওয়া ও অন্তর দ্বারা চাওয়া উভয়ই ইহাতে শামিল। মানুষের নিকট চাহিলে রাগ করে, আর আল্লাহর নিকট না চাহিলে রাগ করেন। আল্লাহ্ কত বড় দাতা ও দয়ালু। আল্লাহ্, আমাদের গোনাহ্ মাফ ও রহম কর।
২. এ দুনিয়ায় এমন কেউ নেই, যার কাছে যাচ্ঞা না করলে অসন্তুষ্ট হয়। পিতামাতা পর্যন্ত তাদের সন্তান সবসময় তাদের কাছে এটা-ওটা চাইতে থাকলে ত্যাক্ত-বিরক্ত হয়ে যান। কিন্তু রাসূলুল্লাহ ﷺ-এর এ হাদীস বলে দিচ্ছে আল্লাহ তা'আলা এতই রহীম করীম-দয়ালু ও বদান্যশীল, তিনি তাঁর বান্দাদের প্রতি এতই সদয় ও মেহেরবান যে, যে-বান্দা তাঁর কাছে যাচ্ঞা করে না, তিনি তার প্রতি ক্রদ্ধ ও অসন্তুষ্ট হন। যাচ্ঞা করলে আদর-মমতা আরো বেড়ে যায়। উপরের হাদীসে বলা হয়েছে, আল্লাহর কাছে বান্দার সবচাইতে প্রিয় আমল হচ্ছে তার দু'আ ও প্রার্থনা। لَكَ الْحَمْدُ يَارَبَّ العَالَمِيْنَ وَيَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ

২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)