মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৪১
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৪১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কবুলের বিশ্বাসের সাথে দো'আ কর তোমরা এবং জানিয়া রাখ যে, আল্লাহ্ অমনোযোগী, অবহেলাকারী অন্তরের দো'আ কবুল করেন না। —তিরমিযী। তিনি বলেন, হাদীসটি গরীব।
كتاب الدعوات
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لَا يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لَاهٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حديثٌ غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম হচ্ছে এই যে, দু'আর সময় দেল পুরোপুরি আল্লাহর দিকে নিবিষ্ট হওয়া চাই। তাঁর করীমী তথা বদান্যতার প্রতি দৃষ্টি রেখে একীনের সাথে কবুলিয়তের আশা রাখতে হবে। দোদুল্যমানতা এবং প্রত্যয়হীন দু'আ হবে প্রাণহীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)