মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৫০
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৫০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিনটি দো'আ কবুল হয়, ইহাতে কোন সন্দেহ নাই। পিতার দো'আ, মুসাফিরের দোআ ও উৎপীড়িতের দোআ। – তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الدعوات
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٍ لَا شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ الْوَالِدِ وَدَعْوَةُ الْمُسَافِرِ وَدَعْوَةُ الْمَظْلُومِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
হাদীসের ব্যাখ্যা:
এ দু'আগুলোর কবুলিয়তের রহস্য এগুলোর আন্তরিকতার মধ্যেই নিহিত। সন্তানের প্রতি পিতামাতার আন্তরিকতা তো সুস্পষ্ট। অনুরূপ বেচারা পরদেশী মুসাফির তার নিঃস্বতার জন্যে এবং মযলূম ব্যক্তি বেদনাহত হওয়ার কারণে তাদের হৃদয়ও ভগ্নাবস্থায় থাকে এবং ভগ্ন হৃদয় আল্লাহর রহমত আকর্ষণের প্রচণ্ড ক্ষমতা রাখে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)