মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৫৫
- যাবতীয় দোয়া-যিক্র
তৃতীয় অনুচ্ছেদ
২২৫৫। হযরত সায়েব ইবনে ইয়াযীদ আপন পিতা ইয়াযীদ হইতে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) যখন হাত উঠাইয়া দোআ করিতেন, তখন হাত দ্বারা চেহারা মাসেহ করিতেন। —উপরোক্ত হাদীস তিনটি বায়হাকী দা'ওয়াতুল কবীরে বর্ণনা করিয়াছেন।
كتاب الدعوات
وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَعَا فَرفع يَدَيْهِ مَسَحَ وَجْهَهُ بِيَدَيْهِ
رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَة فِي «الدَّعْوَات الْكَبِير»
رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَة فِي «الدَّعْوَات الْكَبِير»
হাদীসের ব্যাখ্যা:
দু'আ কালে হাত উঠানো এবং মুখমণ্ডলে হাত মুছে নেয়ার বিবরণ রাসূলুল্লাহ ﷺ থেকে মুতাওয়াতির পর্যায়ের কাছাকাছি রিওয়ায়াত সমূহের দ্বারা প্রমাণিত। যারা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন হযরত আনাস (রা) এর একটি হাদীসের দ্বারা তারা প্রভাবান্বিত হয়ে এ ভুল বুজাবুঝির শিকার হয়েছে। ঈমাম নবভী তার শরহে মুহাযযাব (شَرْح مُهَذَّبْ) গ্রন্থে এ সংক্রান্ত প্রায় ত্রিশ খানা হাদীস সঙ্কলিত করে তাদের ভুল বুঝাবুঝির স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন। (অর্থাৎ তিনি তাঁদের মতের খণ্ডন করে দিয়েছেন। অনুবাদক)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)