মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৬০
- যাবতীয় দোয়া-যিক্‌র
তৃতীয় অনুচ্ছেদ
২২৬০। হযরত ইবনে আব্বাস (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ পাঁচ ব্যক্তির দো'আ কবুল হয়, উৎপীড়িতের দো আ যাবৎ না সে প্রতিশোধ গ্রহণ করে, হাজীর দো'আ যাবৎ না সে বাড়ী ফিরে, জেহাদকারীর দো আ যাবৎ না সে বসিয়া পড়ে, রোগীর দো'আ যাবৎ না সে ভাল হয় এবং মুসলমান ভাইয়ের দো'আ মুসলমান ভাইয়ের জন্য তাহার অনুপস্থিতিতে। অতঃপর হুযূর বলেন, এসকল দো'আর মধ্যে সত্বর কবুল হয় ভাইয়ের দো'আ ভাইয়ের জন্য তাহার অনুপস্থিতিতে। —বায়হাকী দা'ওয়াতুল কবীরে
كتاب الدعوات
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَمْسُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ: دَعْوَةُ الْمَظْلُومِ حَتَّى يَنْتَصِرَ وَدَعْوَةُ الْحَاجِّ حَتَّى يَصْدُرَ وَدَعْوَةُ الْمُجَاهِدِ حَتَّى يَقْعُدَ وَدَعْوَةُ الْمَرِيضِ حَتَّى يَبْرَأَ وَدَعْوَةُ الْأَخِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ . ثُمَّ قَالَ: «وَأَسْرَعُ هَذِهِ الدَّعْوَات إِجَابَة دَعْوَة الْأَخ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي الدَّعَوَاتِ الْكَبِيرِ

হাদীসের ব্যাখ্যা:

১. আবু হুরায়রা (রাঃ)-এর হাদীসে যে তিন ব্যক্তির দোআর কথা বলা হইয়াছে, উহা সীমিত করার উদ্দেশ্যে নহে। অর্থাৎ, ঐ তিন ব্যক্তির দোআও কবুল করা হয়।

২. দু'আ যদি প্রকৃতই দু'আ হয় আর দু'আ কারীর সত্তা এবং তার আমলের মধ্যে কোন কবুলিয়ত পরিপন্থী ব্যাপার-স্যাপার না থাকে তা হলে সাধারণত দু'আ কবূলই হয়ে থাকে। কিন্তু মু'মিন বান্দার এমন কিছু বিশেষ হাল বা আমল থাকে যদ্দরুন রহমতে ইলাহী বিশেষভাবে তার দিকে আকৃষ্ট হয়ে থাকে এবং দু'আ কবুলের বিশেষ যোগ্যতা সৃষ্টি হয়ে যায়। এ হাদীসে যে পাঁচ প্রকার দু'আর কথা বলা হয়েছে তন্মধ্যে মযলূমের দু'আ এবং গায়েবানা দু'আর কথা ইতিপূর্বেই আলোচিত হয়েছে।

তারপর হজ্জ ও জিহাদ এমনি দুটি আমল, বান্দা যতক্ষণ তাতে লিপ্ত থাকে, ততক্ষণ যেন সে আল্লাহর দরবারেই উপস্থিত থাকে এবং তাঁর সন্নিধানেই থাকে। অনুরূপ মু'মিন বান্দার রোগব্যাধি তার পাপতাপ থেকে পবিত্রতা অর্জনের পথে বিরাট অগ্রগতির ওসীলা হয়ে থাকে। রোগভোগের শয্যায় শায়িত অবস্থায় সে বেলায়েতের অনেক সোপান অতিক্রম করে, এজন্য তার দু'আও বিশেষভাবে কবুল হয়ে থাকে।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান