মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৯২
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৯২। হযরত সা'দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মাছওয়ালা নবী ইউনুস (আঃ)-এর দো'আ হইল এই; যখন তিনি মাছের পেটে থাকিয়া দো'আ করিয়াছিলেন, “লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাযযালিমীন' – তুমি ব্যতীত কোন মা'বূদ নাই, তুমি পবিত্র আর আমি হইতেছি অত্যাচারী অপরাধী” — যে কোন মুসলমানই কোন ব্যাপারে এই দো'আ করিবে নিশ্চয় তাহার দো'আ কবুল হইবে। —আহমদ ও তিরমিযী
كتاب الدعوات
وَعَنْ سَعْدَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
دَعْوَةُ ذِي النُّونِ إِذا دَعَا رَبَّهُ وَهُوَ فِي بَطْنِ الْحُوتِ (لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظالمينَ)
لَمْ يَدْعُ بِهَا رَجُلٌ مُسْلِمٌ فِي شَيْءٍ إلاَّ استجابَ لَهُ . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:
হযরত ইউনুস আলাইহিস সালামের এ দু'আ কুরআন মজীদে এ শব্দমালা সহযোগেই উল্লেখিত হয়েছে। (দেখুন সূরা আম্বিয়া রুকু ৬, আয়াত ৮৮)
বাহ্যত এতো কেবল আল্লাহ তা'আলার তাওহীদ ও তসবীহ এবং নিজের অপরাধী ও পাপী-তাপী হওয়ার স্বীকারোক্তি; কিন্তু প্রকৃত প্রস্তাবে এটা হচ্ছে আল্লাহর দরবারে নিজের অনুশোচনা প্রকাশ, ক্ষমা প্রার্থনা এবং তাঁরই প্রতি আত্মনিবেদনের সর্বোৎকৃষ্ট অভিব্যক্তি। এতে আল্লাহর রহমত আকর্ষণের বিশেষ ক্রিয়া রয়েছে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)