মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৩৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩৩৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে সর্বদা ক্ষমা চাহে আল্লাহ্ তা'আলা তাহার জন্য প্রত্যেক সংকীর্ণতা হইতে একটি পথ বাহির করিয়া দেন এবং প্রত্যেক চিন্তা হইতে তাহাকে মুক্তি দেন, আর তাহাকে রিযিক দান করেন যেখান হইতে সে কখনও ভাবে নাই। – আহমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الدعوات
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ» . رَوَاهُ أحمدُ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

ইস্তিগফারের মূল উদ্দেশ্য ও লক্ষ্য হলো আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চাওয়া, যাতে বান্দা তার শাস্তি ও পরিণাম থেকে রক্ষা পায়। কিন্তু কুরআন মাজিদ থেকে জানা যায় এবং রাসূলুল্লাহ ﷺ আরও বিশদভাবে বর্ণনা করেছেন যে, ইস্তিগফার অনেক দুনিয়াবী বারাকাতেরও কারণ হয়। এর মাধ্যমে বান্দা দুনিয়াতেও অনেক কিছু লাভ করে। আল্লাহ তাআলা ঈমান ও আমলের তাওফিক দান করুন।

লক্ষ্য রাখতে হবে যে, এটা কেবল মৌখিক ভাবে ইস্তিগফারের শব্দগুলো উচ্চরণের দ্বারা অর্জিত হবে না, ইস্তিগফারের হাকীকতের দ্বারাই কেবল তা অর্জিত হতে পারে। আল্লাহ্ তা'আলা তা আমাদের সকলকে নসীব করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান