মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩৮৬
- যাবতীয় দোয়া-যিক্র
৪. প্রথম অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৮৬। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আশ্রয় লইতেন, বলিতেন, আল্লাহর শোকর যিনি আমাদিগকে খাওয়াইলেন, পান করাইলেন, আমাদের প্রয়োজন নির্বাহ করিলেন এবং আমাদিগকে আশ্রয় দিলেন, অথচ এমন কত লোক রহিয়াছে, যাহাদের না আছে কেহ প্রয়োজন নির্বাহক আর না আছে কেহ আশ্রয়দাতা। —মুসলিম
كتاب الدعوات
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ: «الحمدُ للَّهِ الَّذِي أطعمنَا وَسَقَانَا وكفانا وَآوَانَا فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مؤوي» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ আমরা যা খাচ্ছি পান করছি বা প্রয়োজনাদি পূরণের জন্যে পাচ্ছি, সবই ঐ মহান বদান্যশীল আল্লাহর দান। আমাদের কোন কর্মকুশলতা বা কৃতিত্ব এতে নেই। এজন্যে সকল প্রশংসা তাঁরই প্রাপ্য। যে ব্যক্তি শয়নকালে এরূপ দু'আ করলো সে যেন তার ব্যবহৃত সমস্ত নিয়ামতেরই হক আদায় করে ফেললো।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)