মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৪৯
- যাবতীয় দোয়া-যিক্র
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৪৯। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একদা তাঁহার নিকট এক 'মুকাতাব' আসিয়া বলিল, আমি আমার 'কিতাবাতের' অর্থ পরিশোধ করিতে অক্ষম; আমাকে সাহায্য করুন। তিনি বলিলেন, আমি কি তোমাকে এমন কতক বাক্য শিখাইয়া দিব না – যাহা আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ) শিখাইয়া দিয়াছেন— যদি তোমার প্রতি বড় পাহাড় পরিমাণ ঋণও চাপিয়া থাকে, আল্লাহ্ তোমার উহা পরিশোধ করিয়া দিবেন। তুমি বলিবে, “আল্লাহ্! তুমি আমাকে হালালের সাহায্যে হারাম হইতে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দ্বারা তুমি ভিন্ন অন্যের মুখাপেক্ষিতা হইতে বেনিয়ায কর।” –তিরমিযী। বায়হাকী দা'ওয়াতুল কবীরে। আর إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ সম্বলিত হযরত জাবেরের হাদীসটি تَغْطِيَةِ الْأَوَانِي অধ্যায়ে আমরা উল্লেখ করিব ইনশাআল্লাহ্।
كتاب الدعوات
وَعَن عليّ: أَنَّهُ جَاءَهُ مُكَاتَبٌ فَقَالَ: إِنِّي عَجَزْتُ عَنْ كتابي فَأَعِنِّي قَالَ: أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلٍ كَبِيرٍ دَيْنًا أَدَّاهُ اللَّهُ عَنْكَ. قُلْ: «اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالْبَيْهَقِيُّ فِي الدَّعَوَاتِ الْكَبِيرِ
وَسَنَذْكُرُ حَدِيثَ جَابِرٍ: «إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ» فِي بَابِ «تَغْطِيَةِ الْأَوَانِي» إِن شَاءَ الله تَعَالَى
وَسَنَذْكُرُ حَدِيثَ جَابِرٍ: «إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ» فِي بَابِ «تَغْطِيَةِ الْأَوَانِي» إِن شَاءَ الله تَعَالَى
হাদীসের ব্যাখ্যা:
মুকাতাব বলা হয় ঐ ক্রীতদাসকে, যার মনীব তাকে বলে দেয় যে, তুমি অমুক পরিমাণ অর্থ দিয়ে নিজেকে মুক্ত করে নাও। হযরত আলী (রা)-এর খিদমতে এমনি একজন মুকাতব দাস এসে তার মুক্তিপণ আদায়ে তার অপারগতার অনুযোগ করে তাঁর নিকট সাহায্য প্রার্থনা করলে তিনি অর্থ দিয়ে তার সাহায্য করতে না পারলেও এ উদ্দেশ্যের সহায়ক একটি দু'আ তাকে শিক্ষা দিয়ে দিলেন, যা স্বয়ং রাসূলুল্লাহ ﷺ তাঁকে শিক্ষা দিয়েছিলেন।
এ থেকে জানা গেল যে, কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে যদি অর্থ-সম্পদ দিয়ে সাহায্য করা নাও যায়, তা হলে তাকে এরূপ দু'আ শিক্ষা দিয়েই পথ প্রদর্শন করা যায়। এটাও এক প্রকার সাহায্যই।
এ থেকে জানা গেল যে, কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে যদি অর্থ-সম্পদ দিয়ে সাহায্য করা নাও যায়, তা হলে তাকে এরূপ দু'আ শিক্ষা দিয়েই পথ প্রদর্শন করা যায়। এটাও এক প্রকার সাহায্যই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)