মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৭০
- যাবতীয় দোয়া-যিক্র
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৭০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেন, “আল্লাহ্ ! আমি তোমার নিকট আশ্রয় চাই শ্বেতরোগ, কুষ্ঠরোগ, পাগলামি ও খারাপ রোগ সমুদয় হইতে।” –আবু দাউদ ও নাসায়ী
كتاب الدعوات
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَالْجُنُونِ وَمِنْ سَيِّئِ الأسقام» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
কুষ্ঠরোগ, চর্মরোগ, পাগলামো প্রভৃতি এমন রোগ, যেগুলোর জন্যে লোকে রুগ্ন ব্যক্তিকে ঘৃণা করে থাকে এবং যেগুলোর জন্যে মানুষ বাঁচার চাইতে মৃত্যুকেই অগ্রাধিকার দিয়ে থাকে। এগুলো থেকে যে সর্বদা পানাহ্ চাওয়া উচিত, তা বলাই বাহুল্য। তবে হালকা ও মামুলী ধরনের রোগগুলো কোন কোন দিক থেকে আল্লাহর রহমত, তাতে কোন সন্দেহ নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)