মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৭২
- যাবতীয় দোয়া-যিক্র
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৭২। (তাবেয়ী) শুতাইর ইবনে শাকাল ইবনে হুমায়দ তাঁহার পিতা শাকাল হইতে বর্ণনা করেন—তিনি বলিয়াছেন, আমি একদা বলিলাম, ইয়া নাবীয়্যাল্লাহ্! আমাকে এমন একটি জিনিস শিখাইয়া দিন যদ্বারা আমি আল্লাহর নিকট পানাহ্ চাহিতে পারি। তিনি বলিলেনঃ বল—“আল্লাহ্! আমি তোমার নিকট পানাহ্ চাই আমার কানের অপকারিতা, আমার চোখের অপকারিতা, আমার জিহ্বার অপকারিতা, আমার মনের অপকারিতা ও বীর্যের অপকারিতা হইতে।” –আবু দাউদ, তিরমিযী ও নাসায়ী
كتاب الدعوات
وَعَنْ شُتَيْرِ بْنِ شَكَلِ بْنِ حُمَيْدٍ عَنْ أَبِيه قَالَ: قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ عَلِّمْنِي تَعْوِيذًا أَتَعَوَّذُ بِهِ قَالَ: «قُلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بك من شَرّ سَمْعِي وَمن شَرّ بَصَرِي وَشَرِّ لِسَانِي وَشَرِّ قَلْبِي وَشَرِّ مَنِيِّي» . رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
কান, চোখ, রসনা, হৃদয় এবং অনুরূপ যৌন ক্ষুধার অনিষ্ট বলতে এগুলো আল্লাহর বিধানের পরিপন্থী পন্থায় ব্যবহৃত হওয়াকেই বুঝানো হয়েছে-যার ফলশ্রুতিতে আল্লাহর গযব ও আযাব নেমে আসে। এজন্যে এগুলোর অনিষ্ট থেকে রক্ষার জন্যে আল্লাহ তা'আলার আশ্রয় প্রার্থনা করা উচিত। তিনি রক্ষা করলেই বান্দা রক্ষা পেতে বা আত্মরক্ষা করতে পারে, নতুবা ধ্বংস অনিবার্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)