মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৯১
- যাবতীয় দোয়া-যিক্‌র
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৯১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ইয়াযীদ খাতমী (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি আপন দো'আয় বলিতেন, “আল্লাহ্! আমাকে তোমার মহব্বত এবং যাহার মহব্বত তোমার নিকট আমাকে কাজ দিবে তাহার মহব্বত দান কর। আল্লাহ! আমি ভালবাসি এমন যাহা তুমি আমাকে দান করিয়াছ, উহাকে তুমি আমার পক্ষে অবলম্বনস্বরূপ কর যাহা তুমি ভালবাস তাহার জন্য। আল্লাহ্, আমি যাহা ভালবাসি তাহার যতখানি তুমি আমা হইতে দূরে রাখিয়াছ, উহাকে তুমি যাহা আমার পক্ষে ভালবাস তাহা করার জন্য সুযোগস্বরূপ কর! – তিরমিযী
كتاب الدعوات
وَعَن عبد الله يزِيد الخطمي عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ فِي دُعَائِهِ: «اللَّهُمَّ ارْزُقْنِي حُبَّكَ وَحُبَّ مَنْ يَنْفَعُنِي حُبُّهُ عِنْدَكَ اللَّهُمَّ مَا رَزَقْتَنِي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِي فِيمَا تُحِبُّ اللَّهُمَّ مَا زَوَيْتَ عَنِّي مِمَّا أحب فاجعله فراغا ي فِيمَا تحب» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

মানুষকে যদি তার ঈপ্সিত বস্তুসমূহ দিয়ে দেওয়া হয় তা হলে সে সেগুলোতে ডুবে গিয়ে আল্লাহকে ভুলেও বসতে পারে বা তা থেকে গাফেল হয়ে যেতে পারে। অথবা এমন ভাবে সে এগুলো ব্যবহার করতে পারে, যাতে আল্লাহ থেকে তার দূরত্ব বেড়ে যেতে পারে। অনুরূপ তার ইস্পিত বস্তুসমূহ না পাওয়ার বেলায় সে অন্যবিধ রঙ-তামাশায় লিপ্ত হয়ে জীবনের মূল্যবান সময় নষ্ট করতে পারে। তাই বান্দার উচিত হচ্ছে সব সময় এ দু'আ করা যে, আল্লাহ তা'আলা যদি তাকে তার ইন্সিত বস্তুসমূহ দানই করেন তা হলে এগুলোকে যেন আল্লাহর নৈকট্য লাভে ব্যবহারের তাওফীকও তিনি তাকে দান করেন। আর যদি ইন্সিত বস্তুসমূহ তিনি একান্তই দান না করেন, ফলে তার অবসর জুটে তাহলে সে অবসর সময় যেন আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয়ের তাওফীক তিনি দান করেন। রাসূলুল্লাহ ﷺ-এর প্রতিটি দু'আই নিঃসন্দেহে মা'রিফতের এক একটি ভাণ্ডার স্বরূপ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান