মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫২৪
- হজ্জ্বের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২৫২৪। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হজ্জ ও উমরা সাথে সাথে কর। কেননা, ইহারা দারিদ্র্য ও গোনাহ্ দূর করে, যেভাবে হ্যাঁপর লোহা এবং সোনা-রূপার ময়লা দূর করে। কবুল করা হজ্জের সওয়াব জান্নাত ব্যতীত কিছুই নহে। – তিরমিযী ও নাসায়ী।
كتاب المناسك
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الْجَنَّةَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ

হাদীসের ব্যাখ্যা:

১. 'সাথে সাথে' – উভয়টা এক সাথে। ইহাকে 'কেরান' বলে। অথবা হজ্জের মওসুমে প্রথমে উমরা আদায় করিয়া পরে হজ্জ করা। ইহাকে ‘তামাত্তু' বলে।

২. যে ব্যক্তি এখলাছ ও আন্তরিকতার সাথে হজ্ব অথবা উমরা আদায় করে, সে যেন আল্লাহ্ তা'আলার রহমতের দরিয়ায় ডুব দিয়ে গোসল করে। যার ফলে সে গুনাহর নাপাক প্রভাব থেকে পাক হয়ে যায়। এছাড়া দুনিয়াতেও তার উপর আল্লাহ্ তা'আলার এ অনুগ্রহ হয় যে, সে অভাব-অনটন ও পেরেশানী থেকে মুক্ত হয়ে যায় এবং স্বচ্ছলতা ও মানসিক প্রশান্তি তার ভাগ্যে জুটে যায়। তদুপরি হজ্বে মাবরুরের বিনিময়ে জান্নাত লাভ হওয়া তো আল্লাহ্ তা'আলার নিশ্চিত ফায়সালা।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান