মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৫০
- হজ্জ্বের অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৫০। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন মুসলমান তালবিয়া বলে, তাহার সাথে তালবিয়া বলে যাহা তাহার ডানে বামে আছে, পূর্ব পশ্চিমের সীমা পর্যন্ত—পাথর, গাছ বা মাটির ঢেলা। – তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب المناسك
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ مُسْلِمٍ يُلَبِّي إِلَّا لَبَّى مَنْ عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ: مِنْ حَجَرٍ أَوْ شَجَرٍ أَوْ مَدَرٍ حَتَّى تنقطِعَ الأرضُ منْ ههُنا وههُنا . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
এ বাস্তব সত্যটি কুরআন মজীদে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে, সৃষ্টি জগতের প্রতিটি বস্তুই আল্লাহ্ তা'আলার তসবীহ্ ও গুণকীর্তন করে থাকে; কিন্তু মানুষ এ তসবীহ্ ও প্রশংসা বুঝতে পারে না। ঠিক এভাবেই বুঝতে হবে যে, লাব্বাইক উচ্চারণকারী ঈমানদার বান্দার সাথে তার ডানে-বামের প্রতিটি জিনিস লাব্বাইক বলে। কিন্তু আমরা এদের লাব্বাইক ধ্বনি শুনতে পাই না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)