মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৭৩
- হজ্জ্বের অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৭৩। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) 'তওয়াফে ইফাযার' সাত পাকে 'রমল' করেন নাই। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب المناسك
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَرْمُلْ فِي السَّبْعِ الَّذِي أَفَاضَ فِيهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
হাদীসের ব্যাখ্যা:
কোন হাজী যখন মক্কা শরীফ হাজির হয়ে প্রথম তাওয়াফ করবে (যার পর সাফা-মারওয়ার মাঝে সায়ীও করতে হবে,) তখন এ তাওয়াফের প্রথম তিন চক্করে সে রমল করবে। বিদায় হজ্বে রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সমস্ত সাহাবায়ে কেরাম এমনটিই করেছিলেন। এরপর ১০ই যিলহজ্ব তিনি মিনা থেকে মক্কায় এসে তওয়াফে যিয়ারত করলেন; কিন্তু এতে তিনি রমল করেননি। যেমন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর এ হাদীসে এর স্পষ্ট উল্লেখ রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)