মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭৩৮
- হজ্জ্বের অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৩৮। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন আল্লাহ্ তাআলা মদীনার নাম রাখিয়াছেন 'তাবা' (পবিত্র)। -মুসলিম
كتاب المناسك
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الله سمى الْمَدِينَة طابة» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

তাবা, তায়বা ও তাইয়েবা এ তিনটি শব্দের অর্থ পবিত্র ও সুন্দর। আল্লাহ্ তা'আলা এর এ নাম রেখেছেন এবং এটাকে এমনই বানিয়ে দিয়েছেন। এর মধ্যে আত্মার জন্য যে শান্তি, স্বাদ, প্রশান্তি ও পবিত্রতা রয়েছে, এটা কেবল মদীনা শরীফেরই বৈশিষ্ট্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৩৮ | মুসলিম বাংলা