মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭৪০
- হজ্জ্বের অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৪০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কেয়ামত কায়েম হইবে না যাবৎ না মদীনা উহার মন্দ লোকদিগকে দূর করিয়া দিবে, যেভাবে দূর করিয়া দেয় হাপর লোহার খাদকে। মুসলিম
كتاب المناسك
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَنْفِيَ الْمَدِينَةُ شِرَارَهَا كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيد» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, কিয়ামত আসার আগে মদীনার জনপদকে এমন মন্দ লোকদের থেকে পাক-পবিত্র করে নেয়া হবে, যারা আকীদা-বিশ্বাস, চিন্তা-চেতনা ও আমল আখলাকের দিক দিয়ে অপবিত্র হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৪০ | মুসলিম বাংলা