মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮২৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - সুদ
২৮২৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মে'রাজের রাতে আমি এমন এক শ্রেণীর লোকের নিকট পৌছিলাম, যাহাদের পেট ঘরের ন্যায় বড় এবং উহার ভিতরে বহু সাপ রহিয়াছে যাহা বাহির হইতে দেখা যায়। আমি (আমার সঙ্গীকে) জিজ্ঞাসা করিলাম – হে জিবরাঈল। ইহারা কোন্ লোক? তিনি বলিলেন, ইহারা সুদখোর। —আমদ ও ইবনে মাজাহ্
كتاب البيوع
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى قَوْمٍ بُطُونُهُمْ كَالْبُيُوتِ فِيهَا الْحَيَّاتُ تُرَى مِنْ خَارِجِ بُطُونِهِمْ فَقُلْتُ: مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ؟ قَالَ: هَؤُلَاءِ أَكَلَةُ الرِّبَا . رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
মি'রাজ রজনীতে রাসূলুল্লাহ ﷺ-কে অদৃশ্য জগতের বহু জিনিস প্রত্যক্ষ করানো হয়েছিল। এর অংশ হিসাবে জান্নাত ও জাহান্নামের কতক দৃশ্যও দেখানো হয়েছিল, যেমন স্বয়ং তাঁর 'হাক্কুল ইয়াকীন' (অদৃশ্য বিশ্বাসের পর) ‘আইনুল ইয়াকীন’ (দৃশ্য বিশ্বাসের) এ মর্যাদাও অর্জিত হয়। যাতে তিনি নিজে দেখার ভিত্তিতেও লোকজনকে শাস্তি ও আযাব সম্বন্ধে অবহিত করতে সক্ষম হন।
এ পরম্পরায় তিনি একটি এ দৃশ্যও দেখতে পান যা আলোচ্য হাদীসে উল্লিখিত হয়েছে। কতক লোকের পেট এত বড় যেন প্রাসাদ আর তাতে সাপ ভর্তি রয়েছে, যা বাইর থেকেই দর্শক দেখতে পায়। তাঁর জিজ্ঞাসার জওয়াবে হযরত জিব্রাইল (আ) বললেন, এরা সুদখোর লোক, যাদের এ ভয়ঙ্কর আযাবে লিপ্ত করা হয়েছে।
সাহাবায়ে কিরাম হুজুর ﷺ-এর এ চাক্ষুষ দেখা স্বয়ং তারই বর্ণনায় শুনেছেন। আল্লাহ তা'আলা এ হাদীসের পরবর্তী বর্ণনাকারীদের উত্তম পুরস্কার দান করুন, যাদের শ্রমের অবদানের ফলে হাদীসের নির্ভরযোগ্য কিতাবসমূহের মাধ্যমে এ দেখা আমাদের নিকটও পৌছেছে। আল্লাহ তা'আলা আমাদের এরূপ ইয়াকীন দান করুন যেন অন্তর-চক্ষু দ্বারা এ দৃশ্য আমাদেরও পরিদৃশ্য হয়।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)