মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৪০
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৪০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন— ফল লাল হওয়ার পূর্বে বিক্রি করা হইতে। নবী করীম (ছাঃ) বলিয়াছেন, (উহার পূর্বে ফল বিক্রি করিলে) আল্লাহর সৃষ্ট কোন মড়কে যদি ফল বিনষ্ট হইয়া যায়, তবে মুসলমান ভাই (ক্রেতা) হইতে কিসের বিনিময়ে টাকা আদায় করিবে? – মোত্তাঃ
كتاب البيوع
وَعَنْ أَنَسٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن بيع الثِّمَارِ حَتَّى تَزْهَى قِيلَ: وَمَا تَزْهَى؟ قَالَ:

حَتَّى تخمر وَقَالَ: «أَرَأَيْتَ إِذَا مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ يَأْخُذ أحدكُم مَال أَخِيه؟»

হাদীসের ব্যাখ্যা:

উলামায়ে কিরাম লিখেন যে, যদি ফল এরূপ নষ্ট হয়ে যায় যে, ক্রেতা কিছুই পায়নি, সবই ধ্বংস হয়ে গেছে, তবে বাগান বিক্রেতার উচিত, মূল্য কিছুই গ্রহণ করবে না। যদি গ্রহণ করে থাকে তবে ফেরত দিবে। আর যদি এরূপ না হয় বরং কতক ক্ষতি হয়ে থাকে তবে এ অনুপাতে মূল্য হ্রাস করবে। এসব নির্দেশের মূলকথা হচ্ছে প্রত্যেকের কল্যাণকামিতা এবং সংগত সীমা পর্যন্ত প্রত্যেকের লাভের বিষয় সংরক্ষণ করা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান