মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
হাদীস নং: ৩০৭৫
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
২০. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়াসিয়্যাত (অন্তিম উপদেশ বা নির্দেশ)
৩০৭৫। হযরত আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ কোন পুরুষ বা নারী ষাট বছর যাবৎ আল্লাহর এবাদত-উপাসনা করে, অতঃপর তাহাদের নিকট মউত পৌঁছে আর তাহারা ওছিয়ত দ্বারা ওয়ারিসের ক্ষতি করে, যাহাতে তাহাদের জন্য দোযখ আবশ্যক হইয়া যায়। অতঃপর আবু হুরায়রা এই আয়াত পাঠ করিলেনঃ 'ওছিয়তের পর যাহা ওছিয়ত করা হয় এবং ঋণের পর' — যদি ওছিয়তকারী ক্ষতি না করে (ওয়ারিসদের) বাক্য হইতে ইহা হইল বড় সাফল্য পর্যন্ত। —আহমদ, তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الفرائض والوصايا
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ وَالْمَرْأَةَ بِطَاعَةِ اللَّهِ سِتِّينَ سَنَةً ثُمَّ يَحْضُرُهُمَا الْمَوْتُ فَيُضَارَّانِ فِي الْوَصِيَّةِ فَتَجِبُ لَهُمَا النَّارُ» ثُمَّ قَرَأَ أَبُو هُرَيْرَةَ (مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا أَوْ دَيْنٍ غير مضار)
إِلَى قَوْله (وَذَلِكَ الْفَوْز الْعَظِيم)
رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
إِلَى قَوْله (وَذَلِكَ الْفَوْز الْعَظِيم)
رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, কখনো এরূপ হয় যে, এক ব্যক্তির বৈধ উত্তরাধিকারী রয়েছে, যে আল্লাহর আইন মুতাবিক তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদের দাবিদার হবে, অথচ এ লোক কোন অসন্তুষ্টির কারণে তাকে বঞ্চিত করার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করে, যাতে এই উত্তরাধিকারী বঞ্চিত হয়ে পড়ে, তবে এটা (আলোচ্য হাদীস অনুযায়ী) এত বিরাট গুনাহ ও যুলুম যে, এ কারণে ষাট বছরের আনুগত্য নষ্ট হয়ে যায়, এবং সে ব্যক্তি দোযখের শাস্তির যোগ্য হয়ে পড়ে। হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রা) কর্তৃক বর্ণিত হাদীস থেকে জানা যায় যে, প্রত্যেক মানুষ নিজের এক তৃতীয়াংশ সম্পদ পর্যন্ত ওসীয়ত করতে পারে। তবে নিয়ত বিশুদ্ধ হতে হবে। ওয়ারিস ও দাবিদারদের ক্ষতি করার উদ্দেশ্য ওসীয়ত করা সর্বাবস্থায় বিরাট গুনাহ ও অন্যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)