মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৯৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - (স্বামী-স্ত্রীর) সহবাস
৩১৯৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (কিয়ামতে) আল্লাহ্ সে ব্যক্তির দিকে দৃষ্টি করিবেন না, যে কোন পুরুষ বা নারীর মলদ্বার ব্যবহার করিয়াছে। —তিরমিযী
كتاب النكاح
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْظُرُ اللَّهُ إِلَى رَجُلٍ أَتَى رَجُلًا أَوِ امْرَأَةً فِي الدبر» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

পশু, যে জ্ঞান-বুদ্ধি ও বিবেচনা শক্তি রহিত সেও প্রাকৃতিক নিয়মের বিপরীত পন্থায় কামভাব চরিতার্থ করে না। সুতরাং যে মানুষ এরূপ করে সে পশুর চেয়েও অধম এবং কুরআনের আয়াত: ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ "এরপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি" (৯৫:৫) এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কিয়ামতের দিনই বুঝা যাবে- আল্লাহ তা'আলার কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হওয়া কত বড় দুর্ভাগ্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান