মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৫৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত
৩২৫৪। আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমাযানের সিয়াম পালন করে, গুপ্তাঙ্গের হিফাযাত করে, স্বামীর একান্ত অনুগত হয়। তার জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশের সুযোগ থাকবে। আবু নু’আয়ম হিল্ইয়াহ্ গ্রন্থে বর্ণনা করেছেন
كتاب النكاح
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَرْأَةُ إِذَا صَلَّتْ خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَأَحْصَنَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ بَعْلَهَا فَلْتَدْخُلْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ» . رَوَاهُ أَبُو نعيم فِي الْحِلْية

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে এ বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় যে, এর মধ্যে স্ত্রীর জন্য তার স্বামীর আনুগত্যকে নামায, রোযা ও যিনা থেকে নিজের হেফাযতের সাথে উল্লেখ করা হয়েছে। এটা এ কথার দিকে স্পষ্ট ইঙ্গিত যে, শরী‘আতের দৃষ্টিতে এরও ঐ গুরুত্ব রয়েছে, যেমন গুরুত্ব রয়েছে, ঐসব আহকাম ও ফরযগুলোর।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান