মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৭৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৭৯। হযরত সওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে নারী কষ্ট ব্যতীত আপন স্বামীর নিকট তালাক চাহে, তাহার পক্ষে বেহেশতের গন্ধও হারাম। —আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ والدارمي

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, যদি কোন নারী কোন পুরুষের সাথে বাস করতে বাস্তবিক অধিক কষ্ট বোধ করে এবং এজন্য সে তালাক প্রার্থনীয় হয়, তবে এই ভীতি প্রদর্শন তার জন্য নয়। হ্যাঁ, যদি কোন বড় ধরনের কষ্ট ও অপারগতা ছাড়াই তালাক চায় তবে এটা তার জন্য অধিক বঞ্চনা ও গুনাহের কাজ হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান