মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩৩৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩৩৪। সেই বিবি উম্মে সালামা (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ স্বামীমৃত নারী লাল রংে রঞ্জিত কাপড় পরিবে না, লাল মাটি দ্বারা রঞ্জিত কাপড়ও নহে এবং গহনা পরিবে না। চুলে বা হাতে, পায়ে মেন্ধির রং লাগাইবে না এবং চোখে সুরমা লাগাইবে না। – আবু দাউদ ও নাসায়ী
كتاب النكاح
وَعَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «المُتوَفّى عَنْهَا زوجُها لَا تَلبسُ المُعَصفَرَ مِنَ الثِّيَابِ وَلَا الْمُمَشَّقَةَ وَلَا الْحُلِيَّ وَلَا تَخْتَضِبُ وَلَا تَكْتَحِلُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ-এর সময়ে যেসব নারী সৌন্দর্যের জন্য কাপড় রংগাতেন তাঁরা অধিকাংশই দু'টি জিনিস ব্যবহার করতেন- কুসুম অথবা বিশেষ ধরনের লাল গেরুয়া। এজন্য তিনি বিশেষভাবে এগুলোর উল্লেখ করেছেন। তা না হলে এ দু'জিনিসের কোন বিশেষত্ব নেই। উদ্দেশ্য হচ্ছে- এরূপ রঙিন ও লাল কাপড় ব্যবহার করা যাবে না যা সৌন্দর্যের ও সাজ-সজ্জার জন্য ব্যবহৃত হয়। এভাবে অলংকারাদি ও সুরমা, মেহদীর ন্যায় জিনিসও ব্যবহার করা হবে না, যা সাজ-গোজের জন্য ব্যবহার করা হয়। ইদ্দতের সময় শোক পালনের এই নির্দেশের উদ্দেশ্য এটাই যে, স্বামীর ইন্তিকালে স্ত্রীর যে দুঃখ, বেদনা হয়, অন্তর ও অভ্যন্তরীণ অবস্থার মাত্রই বাহ্যিক অর্থাৎ দেহ ও পোশাকেও শোক প্রকাশিত হবে, যা নারীত্বের স্বভাবগত দাবী। আর এতেই নিহিত রয়েছে নারীত্বের মর্যাদা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান