মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮০৬
- জিহাদের বিধানাবলী অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৮০৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আল্লাহর রাস্তায় জান দেওয়া ঋণ ব্যতীত প্রত্যেক জিনিসকে (সর্বপ্রকারের গুনাহকে) মুছিয়া দেয়। মুসলিম
كتاب الجهاد
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ يُكَفِّرُ كُلَّ شَيْءٍ إِلَّا الدّين» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, আল্লাহ্ তা'আলার নির্দেশসমূহ পালন ও তাঁর অধিকার পূরণে বান্দা থেকে যে ত্রুটি ও গুনাহ্ হয়ে থাকে আল্লাহর পথে নিষ্ঠার সাথে প্রাণ বিসর্জন ও আল্লাহর পথে শাহাদত সেই সব গুনাহর কাফফারা হয়ে যাবে। শাহাদাতের ওসীলায় সব মাফ হয়ে যাবে। তবে তার ওপর কোন বান্দার ঋণ থাকলে অথবা বান্দাদের কোন হক থাকলে তা শাহাদাতেও ক্ষমা হবে না। আলোচ্য হাদীস দ্বারা আল্লাহর পথে শাহাদাতের মর্যাদা জানা গেল এবং ঋণ ইত্যাদি বান্দার হক সম্পর্কীয় বিরাট কঠিন বিষয়ও জানা গেল। আল্লাহ্ তা'আলা এ থেকে শিক্ষা গ্রহণের তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান