মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৮২
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৮২। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু পছন্দ করিতেন। বুখারী
كتاب الأطعمة
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الْحَلْوَاء وَالْعَسَل. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
حلواء আরবীতে প্রতিটি মিষ্টিদ্রব্য ও মিঠাজাতীয় খাবারকে বলে। হাদীসটির মর্ম এই যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সর্বপ্রকার মিষ্টিদ্রব্য এবং বিশেষভাবে মধু অত্যন্ত প্রিয় ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)