মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪২৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪২৬। নাফে' হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাযা' হইতে নিষেধ করিতে শুনিয়াছি।নাফে'কে জিজ্ঞাসা করা হইল, কাযা' কি? তিনি বলিলেন, বালকদের মাথার চুল কতেক মুড়াইয়া ফেলা এবং কিছু চুল রাখিয়া দেওয়া। মোত্তাঃ
كتاب اللباس
وَعَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ الْقَزَعِ. قِيلَ لِنَافِعٍ: مَا الْقَزَعُ؟ قَالَ: يُحْلَقُ بعضُ رَأس الصبيِّ وَيتْرك البعضُ
وَألْحق بَعضهم التَّفْسِير بِالْحَدِيثِ
وَألْحق بَعضهم التَّفْسِير بِالْحَدِيثِ
হাদীসের ব্যাখ্যা:
হযরত ইবনে উমর থেকেই মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) একটি শিশুকে দেখলেন যে, তার মাথার চুলের কিছু অংশ মুড়িয়ে দেওয়া হয়েছে, আর কিছু অংশ রেখে দেওয়া হয়েছে। তিনি তখন লোকদেরকে এ থেকে নিষেধ করলেন এবং নির্দেশ দিলেন যে, হয় গোটা মাথাই মুড়িয়ে নিতে হবে অথবা সম্পূর্ণ মাথায় চুল রাখতে হবে। এ নির্দেশের কারণ সুস্পষ্ট যে, মাথার একাংশের চুল মুড়িয়ে ফেলা আর একাংশের চুল রেখে দেওয়া একটি অত্যন্ত বিশ্রী ব্যাপার এবং এর দ্বারা শিশুর চেহারার আকৃতি বিগড়ে যায়। যাহোক, রাসূলুল্লাহ (ﷺ) এ থেকে নিষেধ করেছেন। এ নির্দেশের উপর এর সাথে সামঞ্জস্যশীল অন্যান্য অবস্থা ও নমুনাকেও কেয়াস করা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)