মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৩৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৩৭। হযরত উকবা ইবনে আমের (রাঃ) বলেন, একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত সাক্ষাৎ করিলাম এবং বলিলাম, নাজাতের উপায় কি? তিনি বলিলেনঃ নিজের জিহ্বাকে আয়ত্তে রাখ, নিজের ঘরে পড়িয়া থাক এবং নিজের পাপের জন্য রোদন কর। —আহমদ ও তিরমিযী
كتاب الآداب
وَعَن عُقْبةَ
بن عامرٍ قَالَ: لَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: مَا النَّجَاةُ؟ فَقَالَ: «أَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ وَلْيَسَعْكَ بَيْتُكَ وَابْكِ عَلَى خَطِيئَتِكَ» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:
১. মানুষের সাথে যতবেশী মেলামেশা হইবে ততবেশী কথাবার্তা হইবে। আর কথাবার্তা বেশী বলিলে উহাতে মিথ্যা ও নিষ্প্রয়োজনীয় বাক্য অনুপ্রবেশ করিবেই।
২. যাবতীয় অকল্যাণ ও অমঙ্গল থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনটি জিনিসের উল্লেখ করা হয়েছে। জিহ্বাকে সংযত রাখা এবং জিহ্বার দ্বারা অন্যায় ও অসঙ্গত কথাবার্তা না বলা। অজ্ঞাতসারে মানুষ জিহ্বার দ্বারা অসংখ্য অমঙ্গল উপার্জন করে। তাই তার হিফাযতের মধ্যে বান্দার নাজাত রয়েছে।
নিজের গৃহ প্রশস্ত থাকার অর্থ হল উদ্দেশ্যহীনভাবে ঘরের বাইরে ঘুরে না বেড়ান। প্রয়োজনীয় কাজ সম্পাদন করার পর ঘরের বাইরে অবস্থান করা নিজের এবং পরিবার-পরিজনের জন্য মঙ্গলজনক নয়। যে ব্যক্তি বিনা প্রয়োজনে ঘরের বাইরে থাকে বা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, সে নিজের এবং পরিবার-পরিজনের উপর যুলম করে। নিজেকে এবং পরিবার-পরিজনকে অকল্যাণের দিকে ঠেলে দেয়। বস্তুত প্রয়োজনীয় কাজ সম্পাদন করে ঘরে ফিরে আসার মধ্যে বহুবিধ কল্যাণ রয়েছে। তাই নবী করীম ﷺ বিনা প্রয়োজনে ঘরের বাইরে ঘুরে না বেড়ানোর উপদেশ দিয়েছেন।
গুনাহের জন্য কাঁদা খুবই উপকারী। যে বান্দা আল্লাহকে ভয় করে কাঁদে, আল্লাহ সে বান্দাকে মাফ করে দেন। তাই তওবা করা, কান্নাকাটি করা এবং গুনাহের জন্য মাফ চাওয়ার মধ্যে বান্দার পরিত্রাণ রয়েছে।

২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)