মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৫৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৫৬। হযরত ওয়াসিলা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তুমি তোমার কোন (মুসলমান) ভাইকে (যাহার সাথে তোমার শত্রুতা আছে) বিপদগ্রস্ত দেখিয়া আনন্দ প্রকাশ করিও না। এমনও হইতে পারে, আল্লাহ্ তা'আলা তাহার প্রতি অনুগ্রহ করিবেন এবং তোমাকে সেই বিপদে ফেলিবেন। —তিরমিযী। এবং তিনি বলেন হাদীসটি হাসান ও গরীব।
كتاب الآداب
وَعَن وَاثِلَة
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لَا تظهر الشماتة لأخيك فِي وَيَبْتَلِيَكَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:
১. শত্রুকে বিপদে পড়িতে দেখিয়া আনন্দ প্রকাশ করা—ইহা অতীব হীন মন্যতার পরিচায়ক। বরং মুসলমান ভাই হিসাবে আল্লাহর কাছে নিজের ও তাহার জন্য পানাহ্ চাওয়াই উচিত।
২. আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বান্দাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার মধ্যে রাখেন। কখনো তিনি তাঁর বান্দাকে প্রভাব-প্রতিপত্তি এবং প্রাচুর্য দান করে পরীক্ষা করেন এবং আবার কখনো দুঃখ-দুর্দশা ও বালা-মুসীবত নাযিল করে তার ঈমান দৃঢ় ও মযবুত করেন। কোন সময় তিনি তাঁর বান্দার উপর শাস্তিস্বরূপ বালা-মুসীবত নাযিল করেন। বালা-মুসীবত নাযিল করার কারণ এবং রহস্য আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি জ্ঞাত নয়। অধিকন্তু বালা-মুসীবত নাযিল হলে বিপদগ্রস্ত ব্যক্তি তওবা-ইস্তেগফার এবং কান্নাকাটি করে আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে। একমাত্র মূর্খ ও অবিবেচক ব্যক্তিই অন্যের বিপদে আনন্দ প্রকাশ করতে পারে এবং যে ব্যক্তি এরূপ করে, সে আল্লাহকে নারায করে এবং নিজের বিপদ নিজেই ডেকে আনে। আল্লাহ অবিবেচক ব্যক্তির উপর খুব অসন্তুষ্ট হন এবং তাকে বিপদগ্রস্ত করেন। শুধু তাই নয়, যার বিপদে আনন্দ প্রকাশ করা হয়, আল্লাহ তার বিপদ দূর করে দেন।

২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)