মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯৬৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৬৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি সত্যায়িত সত্যবাদী আবুল কাসেম (ﷺ)কে বলিতে শুনিয়াছিঃ একমাত্র হতভাগ্যদের অন্তর হইতেই দয়া অনুগ্রহ বাহির করিয়া দেওয়া হয়। –আহমদ ও তিরমিযী
كتاب الآداب
الْفَصْل الثَّانِي
عَن أبي

هُرَيْرَة قَالَ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ الصَّادِقَ الْمَصْدُوقَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُنْزَعُ الرَّحْمَةُ إِلاَّ مَن شقي» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

পাষাণ হৃদয়ে ঈমান স্থান পায় না। ঈমানদার ব্যক্তি নরম, ভদ্র ও দয়ালু। পক্ষান্তরে আল্লাহর ভয়হীন অন্তর কঠিন ও নির্মম। কোন ব্যক্তি পাষাণ ও নির্মম হওয়ার অর্থ হলো সে দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এরূপ লোক চূড়ান্ত পর্যায়ের দুর্ভাগ্যবান। যে ব্যক্তি আল্লাহর রহমত লাভের প্রত্যাশী, সে কখনো অন্যের প্রতি নির্মম ও নির্দয় হতে পারে না।

আল্লাহর রাসূল ﷺ দুর্ভাগ্যবান ব্যক্তির যে সংজ্ঞা দিয়েছেন তার দ্বারা প্রত্যেক মানুষ তার নিজের অবস্থা যাচাই করে দেখতে পারে। প্রত্যেক বুদ্ধিমান নিজের দোষ নিজে স্বীকার করে এবং তা দূর করার চেষ্টা করে। শুধু নির্বোধ মানুষই নিজের দোষ স্বীকার করে না এবং সংশোধন হওয়ার চেষ্টা করে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান