মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৯৮৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৮৩। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে কোন মুসলমান তাহার কোন মুসলমান ভাইয়ের এমন জায়গায় সাহায্য পরিত্যাগ করিবে যেখানে তাহার সম্মানের লাঘব হইতেছে বা ইজ্জতহানি হইতেছে, আল্লাহ্ তা'আলা এমন জায়গায় তাহার সাহায্য পরিত্যাগ করিবেন যেখানে সে নিজেকে সাহায্য করার আকাঙ্ক্ষা করিবে। আর যে কোন মুসলমান তাহার কোন মুসলমান ভাইয়ের এমন স্থানে সাহায্য করিবে যেখানে সে অসম্মানিত হইতেছে বা তাহার ইজ্জতহানি হইতেছে, আল্লাহ্ তা'আলা তাহাকে এমন স্থানে সাহায্য করিবেন যেখানে সে নিজেকে সাহায্য করার প্রত্যাশা রাখে। –আবু দাউদ
كتاب الآداب
وَعَنْ جَابِرٌ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنِ امْرِئٍ مُسْلِمٍ يَخْذُلُ امْرَأً مُسْلِمًا فِي مَوْضِعٍ يُنْتَهَكُ فِيهِ حُرْمَتُهُ وَيُنْتَقَصُ فِيهِ مِنْ عِرْضِهِ إِلَّا خَذَلَهُ اللَّهُ تَعَالَى فِي مَوْطِنٍ يُحِبُّ فِيهِ نُصْرَتَهُ وَمَا مِنِ امْرِئٍ مُسْلِمٍ يَنْصُرُ مُسْلِمًا فِي مَوْضِعٍ يُنْتَقَصُ فِيهِ عرضه وينتهك فِيهِ حُرْمَتِهِ إِلَّا نَصَرَهُ اللَّهُ فِي مَوْطِنٍ يُحِبُّ فِيهِ نصرته» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকেই অনুমান করা যায় যে, একজন মুসলমান বান্দার ইজ্জত ও সম্ভ্রম আল্লাহ্ তা'আলার কাছে কত সম্মানিত এবং অন্য মুসলমানদের জন্য তার হেফাযত ও সাহায্য করা কোন পর্যায়ের দায়িত্ব ও এতে ত্রুটি করা কেমন মারাত্মক অপরাধ। আফসোস! রাসূলুল্লাহ (ﷺ)-এর উপদেশাবলীর এ গুরুত্বপূর্ণ অধ্যায়টি যেন উম্মত সম্পূর্ণ ভুলে গিয়েছে। নিঃসন্দেহে এটা আমাদের ঐ সমষ্টিগত গুনাহর অন্তর্ভুক্ত, যেগুলোর পরিণামে আমরা বহু শতাব্দীকাল ধরে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত, আমরা কেবল আঘাত খেয়ে যাচ্ছি আর অপমানিত হচ্ছি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)