মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৬৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - আত্মসংযম ও কাজে ধীরস্থিরতা
৫০৬৩। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বৈঠকসমূহের আলোচনা আমানতস্বরূপ (যাহা গোপন রাখা উচিত,) তবে এই তিন ব্যাপারের বৈঠক আমানত নহে (সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাইয়া দেওয়া জরুরী)। (১) অন্যায়ভাবে হত্যার ষড়যন্ত্র বৈঠকের গোপন আলোচনা। (২) গোপনে ব্যভিচারের আলোচনা। (৩) অন্যায়- ভাবে কাহারও সম্পদ ছিনাইয়া লওয়ার ষড়যন্ত্র বৈঠকের গোপন আলোচনা। –আবু দাউদ। হযরত আবু সাঈদ কর্তৃক বর্ণিত হাদীস ان اعظم الامانة ‘মুবাশারাহ্' অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে বর্ণিত হইয়াছে।
كتاب الآداب
وَعَنْ جَابِرٍ

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: المجالسُ بالأمانةِ إِلَّا ثلاثَةَ مَجَالِسَ: سَفْكُ دَمٍ حَرَامٍ أَوْ فَرْجٌ حَرَامٌ واقتطاع مَالٍ بِغَيْرِ حَقٍّ . رَوَاهُ أَبُو دَاوُدَ

وَذَكَرَ حَدِيثَ أَبِي سَعِيدٍ: «إِنَّ أَعْظَمَ الْأَمَانَةِ» فِي «بَاب المباشرةِ» فِي «الْفَصْل الأول»

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে বর্ণিত তিনটি বিষয় সম্পর্কে কোন পরামর্শ সভা আহূত হলে তাতে উল্লিখিত গর্হিত কাজগুলোর পক্ষে রায় দান করা বা এ ধরনের অবৈধ কাজ সম্পাদন করার জন্য যে সিদ্ধান্ত গৃহীত হবে, তার গোপনীয়তা রক্ষা করা যোগদানকারীদের কর্তব্য নয়; বরং সংশ্লিষ্ট ব্যক্তিকে বিপদ থেকে রক্ষা করার জন্য ষড়যন্ত্র সম্পর্কে তাকে ওয়াকিবহাল করা সওয়াবের কাজ। মোট কথা কোন অবৈধ কাজের জন্য পরামর্শ দান করা বা সিদ্ধান্তের গোপনীয়তা রক্ষা করা আমানতদারী নয়। এছাড়া যাবতীয় সৎকর্ম সম্পর্কিত পরামর্শ সভার সিদ্ধান্ত ও কার্যক্রমের গোপনীয়তা রক্ষা করা এবং কোন বিষয় সম্পর্কে সঠিক রায়দান করা আমানতদারীর অন্তর্ভুক্ত। তাতে কোন ব্যতিক্রম করলে গুনাহ হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান